আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ছেলের মরদেহ দেয়া হয়নি খায়রুলের মাকে

ছেলের মরদেহ দেয়া হয়নি খায়রুলের মাকে

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে সেনা অভিযানের সময় নিহত পাঁচজন জঙ্গি ও একজন রেস্তোরা কর্মীর মরদেহ আজ (বৃহস্পতিবার ) দাফন করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারগুলোর পক্ষ থেকে এগিয়ে না আসায় ঘটনার প্রায় তিনমাস পর মরদেহগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে ঢাকার জুরাইন গোরস্থানে দাফন করা হয়।

পরিবারের অনাগ্রহের কথা বলা হলেও, অন্তত একজন নিহত জঙ্গির পরিবার বলছে তারা তাদের ছেলের মৃতদেহ চেয়েছিলেন।

নিহত খায়রুল ইসলামের মা পেয়ারা বেগম বিবিসিকে বলেছেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন সময় তাদের বাড়িতে গেলে তিনি ছেলের মরদেহ ফেরত চেয়েছিলেন।

কুরবানির ইদের আগেও তাকে বগুড়া থেকে ঢাকায় আনা হয়েছিলো। সে সময়ও তিনি তার ইচ্ছা জানিয়েছিলেন।

"আমি বলেছিলাম ছেলে দোষ করছে, ফল পেয়েছে।এখন দয়াধর্ম করে যদি লাশটা দেন, আমি নেব।"

পেয়ারা বেগম বলেন, তাকে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাসও দেয়া হয়েছিলো, কিন্তু পরে কিছু জানানো হয়নি।

ছেলের দাফনের কথাও তিনি জানতে পেরেছেন সাংবাদিকদের মাধ্যমে।

বিবিসির কাছে পেয়ারা বেগম জানতে চাইছিলেন তার ছেলেকে ঠিক কোথায় দাফন করা হয়েছে। সেনা অভিযানে নিহতদের মরদেহগুলো প্রায় তিনমাস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রক্ষিত ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত