আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মাগুরায় অদ্ভুত শিশুর জন্ম

মাগুরায় অদ্ভুত শিশুর জন্ম

নবজাতকের সারা শরীরে লোম। চেহারায় বৃদ্ধ মানুষের ছাপ।  অবিশ্বাস্য এমন এক শিশুর জন্ম হয়েছে মাগুরায়।

চিকিৎসকেরা বলছেন, সচরাচর এমন নবজাতক দেখা যায় না। ব্যতিক্রম এই শিশুকে দেখকে ক্লিনিকে ভিড় করছেন লোকজন।

মাগুরার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের কৃষক বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল রোববার দুপুরে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে শিশুটির জন্ম দেন। আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।

ক্লিনিকের চিকিৎসক মাসুদুল হক জানান, নবজাতক মাতৃগর্ভে থাকা অবস্থায়ই শরীরের বিভিন্ন অংশে লোম নিয়ে বেড়ে উঠেছে। জন্মের পর শিশুটির হাত, মুখ, পিঠে ঘন লোম দেখা গেছে।

রোববার সকালে পারুলকে এখানে ভর্তি করা হয়। শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা দেওয়ায় সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হয়। দুপুর ৩টার দিকে অপারেশন সম্পন্ন হয়।

তিনি জানান, শিশুটির শরীরের কিছু অংশ বিশেষ করে মুখম-ল, কপাল এবং মাথা প্রোজেরিয়া আক্রান্ত আলোচিত শিশু বায়েজিদের মতো দেখতে। এছাড়া পুরো পিঠ লোমে ভর্তি। যেটিই প্রধান ভিন্নতা। তবে শিশু এবং মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

শিশুটির বাবা বিশ্বজিৎ বলেন, শিশুটির শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের কোনো অস্বস্তি নেই। সে সুস্থ থাকলেই আমরা খুশি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত