আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অসুস্থ হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ্’র সফল অস্ত্রোপচার করেন। তার হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং বসানো (এনজিওপ্লাস্টি) হয়েছে বলে জানিয়েছিলেন হান্নান শাহ্’র ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল।

সেদিন তিনি জানিয়েছিল, স্যারের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।  হৃদযন্ত্রে রিং বসানোর পর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।

ইউনুস বাবুল ওদিন আরো বলেন, দীর্ঘ ১০ দিন পর তিনি কথা বলেন এবং উঠে বসেন।  চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।  আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন চিকিৎসকরা।

এরপর হঠাৎই আজ ভোরে হান্নান শাহ মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল।

সিঙ্গাপুরের আনুষ্ঠানিকতা শেষে হান্নান শাহ মরদেহ দ্রুতই দেশে নিয়ে আসা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত