আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হান্নান শাহ

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হান্নান শাহ

মা ওয়াজেদা আক্তার খাতুনের করবের দক্ষিণ পাশে (পায়ের কাছে) চির নিদ্রায় শায়িত হলেন সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী আ স ম হান্নান শাহ।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়াচালা গ্রামের পারিবারিক কবরস্থানে আ স ম হান্নান শাহকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে হান্নান শাহর বাড়ির সামনে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দাফনের পর সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে।

হান্নান শাহর বড় ছেলে শাহ রেজাউল হান্নান রেজা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলে গেছেন পারিবারিক কবরস্থানে তার মার কবরের পাশে যেন দাফন করা হয়। তার শেষ ইচ্ছানুযায়ী সেখানেই দাফন করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ার চালার হান্নান শাহর বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কাপাসিয়ার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন।

এর আগে শুক্রবার সকাল ৮টা ২৫ তার লাশবাহী গাড়ি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে  পৌঁছায়। সকাল ৯টা ২০ মিনিটে ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সব জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, হান্নান শাহর ভাই বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রজমান, ছেলে শাহ রেজাউল হান্নান ও রিয়াজুল হান্নান, বিএনপির ভাইস চোরম্যান মো. শাহজাহান, ডা. এ জেডএম জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, জেলা বিএপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হান্নান শাহ। পরে বুধবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। গতকাল বৃহস্পতিবার মহাখালীর নিউ ডিওএইচএস, সংসদ ভবনের সামনে এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত