আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আইনশৃঙ্খলা ভেঙে পড়াতেই খাদিজার ওপর হামলা: ফখরুল

আইনশৃঙ্খলা ভেঙে পড়াতেই খাদিজার ওপর হামলা: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণেই খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসকে দেখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী নার্গিসের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত বদরুলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সারাদেশেই ছাত্রলীগের হাতে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ। এ ধরনের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে।

তিনি আরো বলেন, খাদিজার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা মেয়েটিকে দেখেছি। ডাক্তার বলেছেন, গতকাল রাতে তার রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত