আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ময়না বাড়িত না ফিরলে আর ভাত খাইতাম না’!

ময়না বাড়িত না ফিরলে আর ভাত খাইতাম না’!

স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন খাদিজা। গত সোমবার সকালে ঝটপট গোসল শেষে পরীক্ষা দিতে যাওয়ার প্রস্তুতি নেন। মা তাড়াহুড়া করে রান্নাও সেরেছিলেন। সময়ের অভাবে মায়ের রান্না খেয়ে যেতে পারেননি খাদিজা। তবে মাকে বলেছিলেন, পরীক্ষা দিয়ে দ্রুত বাড়ি ফিরে খাবেন। কিন্তু সেই খাওয়া আর হয়ে ওঠেনি তাঁর। সেই থেকে খাদিজার মা-ও মুখে কিছু দেননি। তিনি অনবরত বুক চাপড়াচ্ছেন আর বলছেন, ‘আমার ময়না (খাদিজা) বাড়িত ফিরলেই ভাত মুখও দিমু! ময়না বাড়িত না ফিরলে আর ভাত খাইতাম না!’

বুধবার দুপুরে খাদিজাদের বাড়িতে গিয়ে চোখে পড়ে এ মর্মস্পর্শী দৃশ্য। তাঁর মা মনোয়ারা বেগম বিলাপ করছিলেন। বাড়ির অন্যরাও কাঁদছেন। তাঁদের সান্ত্বনা দিতে এসে কান্নায় ভেঙে পড়ছিলেন প্রতিবেশীরাও। গাছগাছালিঘেরা পুরো বাড়িটিতে কেবল কান্নার শব্দ। কয়েকজন মনোয়ারা বেগমকে ভাত খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন।

খাদিজাদের বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে। সিলেট-সুনামগঞ্জ সড়ক ধরে ১৪ কিলোমিটার এগোনোর পর হাতের ডান দিকে কাঁচা রাস্তা ধরে আধা কিলোমিটারের মতো গেলেই খাদিজাদের বাড়ি।

সত্তরোর্ধ্ব নানি কমলারুন বেগম বলেন, খাদিজার দুঃখে তাঁর মা এখন পর্যন্ত পানি মুখে দেয় নাই। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে খাদিজার সৌদিপ্রবাসী বাবা মাসুক মিয়া গতকাল বিকেলে দেশে ফিরেছেন। আর বড় ভাই শাহীন আহমদ চীন থেকে দেশে ফিরছেন।

ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে খাদিজার মা মনোয়ারা বেগম বলেন, ‘গরু ছেদানির (কোপানোর) লাখান আমার পুড়িরে ওই পিশাচটা ছেদাইছে! ই-লা হইব জানলে আমার ময়নাটারে পরীক্ষাত পাঠাইতাম না।’

টেলিভিশনে বদরুলের কোপানোর দৃশ্য দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘অত ছেদ আমার বাইচ্চাটার মাথার মধ্যে মারছে, বাইচ্চাগু সহ্য করব কেমনে? উপাসী বাইচ্চাটারে কিলা ছেদাইছে, আমি কিলা সহ্য করতাম?’

মনোয়ারা বেগমের বিলাপে আশপাশের নারীদের কয়েকজন হাউমাউ করে কেঁদে ওঠেন। তাঁদের কান্নার শব্দ শুনে মনোয়ারা বেগমও আবার উচ্চ স্বরে কাঁদতে থাকেন। একপর্যায়ে তিন দিনের উপবাসী শরীর নিয়ে মূর্ছা যান মনোয়ারা বেগম। তখনো তাঁর মুখ দিয়ে গোঙানির মতো একটাই কথা বেরোচ্ছে, ‘ময়না আমার, ফিইর‌্যা আয়!’

আবদুল কাইয়ুম নামে এক চাচা বলেন, খাদিজার বাবা এবং তিন চাচা দেশের বাইরে থাকেন। খাদিজারা তিন ভাই ও এক বোন। সে দ্বিতীয়। পড়াশোনার জন্য খাদিজার বড় ভাই চীনে রয়েছেন। তাঁর ছোট দুই ভাই কলেজ ও বিদ্যালয়ে পড়ছে। হামলাকারী বদরুল আলম ২০১১ সালের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কিছুদিন খাদিজাদের বাড়িতে ছোটদের পড়াতেন। কাইয়ুম বলেন, ‘এই বদরুল যে খাদিজার পথের এত বড় কাঁটা হয়ে ছিল, তা পরিবারের সদস্যরাও ঠিকমতো জানত না।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত