আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজার উপর হামলার বিচার দ্রুত সম্পন্ন হবে ড. মোমেন

খাদিজার উপর হামলার বিচার দ্রুত সম্পন্ন হবে ড. মোমেন


জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস হামলার ঘটনা সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও দৃঢ়তার সঙ্গে এর বিচারকাজ সম্পন্ন হবে বলে আমাদের বিশ্বাস।

ড. মোমেন  শুক্রবার বাদ জুমআ খাদিজার নিজ বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের হাউশা গ্রামে যান। সেখানে বিক্ষোব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি খাদিজার বাড়িতে যান। তিনি খাদিজার পিতা মাসুক মিয়া ও মাতা মনোয়ারা বেগমসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে দেখা করে তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। এসময় তাদেরকে শান্তনা দেওয়ার পাশাপাশি তিনি সহমর্মিতাও প্রকাশ করেন।

ড. মোমেন বলেন, সারাদেশের মধ্যে সিলেট একটি আলোকিত জেলা। দু’একজন লোকের অপকর্মেও জন্য আমরা কলংকিত হতে পারি না। নৃশংস ও বর্বরোচিত এ ধরণের ঘটনা আর যাতে কেউ ঘটাতে না পাওে সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের যুবকরা বিপথগামী হলে তার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র কলংকিত হয়। তার আগে পরিবার পরিজন ও সমাজসচেতন মানুষকে এদের ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে ড. মোমেন সিলেট শহরতলীর লামাকাজি পয়েন্টে ও তেমুখি পয়েন্টে বিক্ষোব্ধ এলাকাবাসী আয়োজিত পৃথক প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। স্থানীয় মুরব্বি চান মিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এসএম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সিনিয়র সদস্য মাসুম বিল্লাহ চৌধুরী, মোগালগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা আমির আহমদ মোস্তফা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উস্তার আলী, আফতাব হোসেন সিরাজী প্রমুখ। এসময় বিপুল সংখ্যক জনতা ও কলেজ-বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত