আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খাদিজার চিকিৎসার সকল ব্যয় সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

খাদিজার চিকিৎসার সকল ব্যয় সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কলেজছাত্রী খাদিজার চিকিৎসার সকল ব্যয় বহন করা হবে। আমি এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালরে সঙ্গে কথা বলেছি। খাদিজার চিকিৎসার সকল ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে বিদেশে নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, বিদেশে নেওয়ার এখন প্রয়োজন নেই। খাদিজার অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে যদি নিতে হয় সে ব্যয়ও সরকার বহন করবে।’

তিনি বলেন, ‘হামলাকারী যে দলেরই হোক তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ যে করবে সে অপরাধী, অপরাধী কোনো দলের হতে পারে না।’

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সকল হত্যাকারীর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা নিজ দলের লোকদেরও ছাড় দেননি। বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িতদের বিচার হয়েছে। খাদিজার ওপর হামলাকারীরও সঠিক বিচার হবে।

এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত