আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজার শারীরিক অবস্থার উন্নতি : হাতে অস্ত্রোপচার

খাদিজার শারীরিক অবস্থার উন্নতি : হাতে অস্ত্রোপচার

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডা. মেজবা উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল এ অস্ত্রোপচার শুরু করে। ৫টার দিকে অস্ত্রোপচার শেষ হয়।

সূত্র জানায়, খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য অর্থোপেডিক চিকিৎসকরা তার হাতে অস্ত্রোপচার করেছেন। সোমবার দুপুর ২টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আড়াইটার দিকে ডা. মেজবা উদ্দিনের নেতৃত্বে অস্ত্রোপচার শুরু হয়।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। বাম হাতে পরে অস্ত্রোপচার করা হবে।

গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস।

শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খাদিজার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায় আঘাত ছিল গুরুতর। ওই হাসপাতালে মাথায় প্রথম দফা অস্ত্রোপচারের পর ওই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়।

৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে গত বৃহস্পতিবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত