আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

চাঁপাই নবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাই নবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শঙ্করবাটি এলাকার একটি ভাড়াবাড়ি থেকে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ১৫টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, কয়েকদিন থেকে পুলিশ শঙ্করবাটি এলাকার ওই বাড়ির দিকে নজর রাখছিল। পুলিশের কাছে তথ্য ছিল, ওই বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয়।

ওসি জানান, অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। এরপর বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ২২টি বিদেশি পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ১৫টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পিস্তল ও গুলি সীমান্তপথে ভারত থেকে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। ওই বাড়ির মালিক শাহিন কাদির সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অভিযান চালানোর সময় জেলার পুলিশ সুপার পিএম মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত