আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

টিউলিপ-রূপা হককে মন্ত্রিসভার অভিনন্দন

টিউলিপ-রূপা হককে মন্ত্রিসভার অভিনন্দন

যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ছায়ামন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রূপা হককে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদে ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক ও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকের শুরুতে দুটি অভিনন্দন ও দুটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন পদে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।

তিনি বলেন, এছাড়া যুক্তরাজ্যের লেবার পার্টির আরেকজন ছায়ামন্ত্রী মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স উইথ রেসপন্সসিভিলিটি ফর ক্রাইম প্রিভেনশন পদে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হককে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।

উল্লেখ্য, লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের রাজা ভূমিবল ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে গত ১৭ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের বৈঠক চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত