আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজাকে কেবিনে স্থানান্তর

খাদিজাকে কেবিনে স্থানান্তর

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার রাতেই তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন নার্গিসের বাবা মাশুক মিয়া। স্কয়ার হাসপাতাল সূত্রও একই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে হাসপাতালের চিকিৎসক এ এম রেজাউস সাত্তার জানান, খাদিজাকে আইসিইউ থেকে কেবিনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নার্গিস এখন কথা বলছেন, পরিবারের সদস্যদের চিনতে পারছেন। তবে মাঝে মাঝে চিনতে না পেরে আবার অসংলগ্ন কথাও বলছেন। কেবিনে নেওয়া হলে নার্গিস পরিবারের সঙ্গ পাবেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি দ্রুত ঘটবে।

তিনি জানান, নার্গিসের বাম পাশ এখনও অবশ রয়েছে। অবস্থার পরিবর্তন হতে আরো দুই মাস অপেক্ষা করতে হবে।

নার্গিসের পরিবার জানায়, শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তিন দিন ধরে গোঙানির মতো শব্দসহ নিচু স্বরে ধীরে ধীরে কথা বলতে পারছেন খাদিজা।

এর আগে গত মঙ্গলবার মাশুক মিয়াকে আব্বা বলে ডাকেন খাদিজা। তবে মাকে আন্টি বলে সম্বোধন করেন। দুই দিন ধরে গোঙানির মতো আওয়াজ করে কথা বলার চেষ্টা করলেও সবসময় সবাইকে চিনতে পারছিলেন না খাদিজা।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। ৪ অক্টোবর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত