আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিমান্ডে আসামির পুরুষাঙ্গে ছ্যাঁকা : ওসি-তদন্তকারীকে শোকজ

রিমান্ডে আসামির পুরুষাঙ্গে ছ্যাঁকা : ওসি-তদন্তকারীকে শোকজ

নারায়ণগঞ্জে একটি মোটরসাইকেল চুরি মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার ইমরুল হাসান ইমরান নামে এক যুবককে রিমান্ডে নিয়ে পুরুষাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ অমানবিক নির্যাতনের অভিযোগে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।

একইসঙ্গে আগামী ১ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমীর হামজার হাতে আদালতের এ আদেশ পৌঁছানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছেন।

আসামিকে একদিনের রিমান্ডে নিয়ে পুরুষাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়া এবং তার ‘পশ্চাৎদেশ’এ বেত্রাঘাত করে রক্তাক্ত করার ঘটনায় ওসি আসাদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমীর হামজাকে এই শোকজে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, এসআই আমীর হামজা আদালত থেকে ইমরানকে একদিনের রিমান্ডে নেয়। এরপর রাতে থানার  ভেতরে ইমরুল হাসান ইমরানের পুরুষাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দেন। একই সঙ্গে তাকে বেত্রাঘাত করে জখম করা হয়।

ক্ষত অবস্থায় রোববার আদালতে উপস্থিত করে ওই যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন পুলিশ। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ইমরান কান্নাকাটি শুরু করেন। এতে আদালত তার সমস্যার বিষয় জানতে চান।

এ সময় পুলিশি নির্যাতনের ক্ষত স্থান দেখিয়ে ওই যুবক কান্নায় ভেঙে পড়েন এবং মোটরসাইকেল চুরির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এতে আদালত তার জবানবন্দি গ্রহণ না করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এর কারণ জানতে চেয়ে শোকজ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই কাওছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে সদর থানা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে তিনি আসামির নাম জানালেও ঠিকানা দিতে অস্বীকৃতি জানান।

গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ১৭৪/৪ ডন চেম্পার এলাকার হারিছ মোল্লার আড়াই লাখ টাকা মূল্যের মোটরসাইকেল চুরি হয়। এতে হারিছ মোল্লা সদর মডেল থানায় ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত চোরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত