আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রামপাল নিয়ে ইউনেস্কোর ‘ভুল’ ভাঙাতে চায় সরকার

রামপাল নিয়ে ইউনেস্কোর ‘ভুল’ ভাঙাতে চায় সরকার

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর প্রতিবেদন ভুল প্রমাণ করতে চায় পরিবেশ অধিদফতর। একই সঙ্গে এ প্রকল্প স্থাপনের মাধ্যমে ‘সুন্দরবনের ক্ষতি হবে’ এমন অবস্থান থেকেও সংস্থাটিকে সরিয়ে আনতে চায় সরকার।

জানা গেছে, ইউনেস্কোর ভুল ভাঙাতে পরিবেশ অধিদফতরের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সংস্থাটির সদর দফতর প্যারিস গেছে। প্রতিনিধি দলে রয়েছেন- মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের পরিচালক মোহাম্মদ হোসেন, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. সুলতান আহমেদ, বন অধিদফতরের খুলনা বিভাগের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) উপনির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান।

সূত্র জানায়, প্রতিনিধি দল সেখানে রামপালের পক্ষে নিজেদের সব কাগজপত্র উপস্থাপন করবে। অন্যদিকে কিসের ভিত্তিতে ইউনেস্কো এমন প্রতিবেদন প্রকাশ করেছে সেটিও তারা জানতে চাইবে। 

এ প্রসঙ্গে  পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জাগো নিউজকে মঙ্গলবার বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি হবে না। এমন তথ্য-প্রমাণ আমাদের কাছে রয়েছে। এখন আমরা ইউনেস্কোর কাছে এসব তথ্য তুলে ধরবো। একই সঙ্গে তাদের প্রতিবেদনের পেছনে কি ভিত্তি আছে সেটাও জানতে চাইব। আমাদের তথ্য-প্রমাণ ঠিক খাকলে তারা মেনে নেবেন, তাদের ঠিক থাকলে আমরা মেনে নেবো। 

উল্লেখ্য, বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হবে বলে দাবি পরিবেশবিদদের। এনিয়ে ব্যাপক আন্দোলনও হয়েছে। পরিবেশবিদদের এই আন্দোলনের সঙ্গে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থাও (ইউনেস্কো) একই মত দেয়।

প্রতিবেদনে সংস্থাটি রামপাল থেকে বিদ্যুৎকেন্দ্র সরিয়ে নেয়ার আহ্বানও জানায়। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে সংস্থাটিকে চিঠি দিয়ে জবাব দেয়া হয়। তাতেও কাজ না হওয়ায় পরিবেশ অধিদফতরের কর্মকর্তা সংস্থাটির সদর দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন।  এই সফরে ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল। 

জানা গেছে, রামপাল নিয়ে দেশি-বিদেশিসহ বিভিন্ন মহল থেকে তীব্র আপত্তি ওঠার পর গত বছর জার্মানির বনে বিশ্ব ঐতিহ্য কমিটির ৩৯তম অধিবেশনে সুন্দরবন ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠানোর নীতিগত সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২২ মার্চ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করে। 
 
দীর্ঘ পাঁচ মাস বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি গত আগস্টে সরকারের কাছে একটি প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। রামপালে প্রকল্পের কাজ বন্ধ করে অন্যত্র তা সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছিল ওই প্রতিবেদনে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত