আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর ও দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে পয়গাম আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন পোকাতি দুর্গামন্দিরে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে হিন্দু সস্প্রদায়ের কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরবেলা এলাকার লোকজন দেখতে পান দুর্গামন্দিরের ভেতর থাকা প্রতিমায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের ভেতর একটি ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে তারা। ওই এলাকার পাশের একটি কালীমন্দিরে কালী মূর্তিও ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। পরে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও থানায় খবর দিলে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেছেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা, কোনো সাম্প্রদায়িক বিষয় নয়। এ ঘটনায় নারগুন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীকে আটক করা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত