আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নাসিরনগরের ঘটনায় অপরাধীদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

নাসিরনগরের ঘটনায় অপরাধীদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা নির্বিকার নই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় (হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ) শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। যারা এ অপরাধ সংগঠিত করেছে, তাদের শাস্তি পেতেই হবে।’

শুক্রবার (০৪ নভেম্বর) রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যইবাহী ‘ওয়ানগালা (নবান্ন)’ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

দেশের সংখ্যালঘুদের অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান। তারা সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’

তিনি আরো বলেছেন, ‘ভয়কে জয় করতে হবে। জীবন হচ্ছে একটা সংগ্রাম। যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়। যে নদীতে ঢেউ নেই সেটা নদী নয়। যেখানে গর্জন নেই সেটা সাগর নয়। দুর্যোগ যেখানে নেই সেটা প্রকৃতি নয়। এটাই বৈচিত্র্য; নদীতে ঢেউ থাকবে, সাগরের গর্জন থাকবে, আকাশে মেঘ থাকবে। এই যে বৈচিত্র্য, এর সব কিছু মিলিয়েই আমাদের এই বাংলাদেশ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করবেন সাহসের সঙ্গে।’

ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন পরিষদের সভাপতি নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং, সংসদ সদস্য জুয়েল আরেং প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত