আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সপ্তাহব্যাপী আয়কর মেলায় রেকর্ড ২১২৯ কোটি টাকা কর আদায়

সপ্তাহব্যাপী আয়কর মেলায় রেকর্ড ২১২৯ কোটি টাকা কর আদায়

সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলায় মোট ২ হাজার  ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যা ২০১৫ সালের  আয়কর মেলার চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি। ২০১৫ সালে এই সময় ২ হাজার ৩৫ কোটি  ৮৪ লাখ ৮১৮ টাকা আয়কর আদায় হয়। 

সাত দিনে মেলায় সেবা গ্রহণ করেছেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন করদাতা।

এর মধ্যে ৭ম দিনে আয়কর মেলায় মোট কর আদায় হয়েছে ৪০১ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকা। আয়কর রিটার্ণ দাখিল করেছেন ৪৪ হাজার ৬০৪ জন করদাতা। এদিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৭২ জন  ও সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫১  হাজার ৭৭৯ জন।

শেষ দিনে রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

এর আগে ৬ষ্ঠ দিন শেষে মোট কর আদায় দাঁড়ায় ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা। ৫ম দিন শেষে আদায় হয় ১ হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা, চতুর্থ দিন শেষে ১ হাজার ১৫৭ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৭৩২ টাকা, ৩য় দিন শেষে ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকা, ২য় দিন শেষে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা ও ১ম দিনে আদায় হয় ১৯১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা।

কর প্রদানের প্রতি ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। ৬২ বর্গফুটের বিশাল পরিসরে আয়োজিত এই মেলায় বুথ করা হয় মোট ১০৯টি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত