আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ভেতরে ও বাইরের যেকোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে সিলেট জালালাবাদ সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এই বাহিনীকে আরো শক্তিশালী করবেন। আপনাদের প্রতি মানুষের অনেক আশা।  যেকোনো হুমকি মোকাবিলায় সদা সজাগ থাকতে হবে। শৃঙ্খলা বজায় রেখে আপনারা কাজ করে যাবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ক্ষুধামুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব। প্রতিটা মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। আমরা দেশকে এমনভাবে গড়ে তুলব, যাতে কেউ আমাদের অবহেলা করতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর জন্য আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম দিচ্ছি। বরিশালে সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের কাজ শুরু হয়েছে। কক্সবাজারে রামুতে আরেকটি পদাতিক ডিভিশন গড়ে তোলা হয়েছে। সারাদেশে এভাবে পদাতিক ডিভিশন গড়ে তুলে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘শুধু দেশের অভ্যন্তরে না, বাংলাদেশের বাইরে শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে কর্মরত সৈনিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।’

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জালালাবাদ সেনানিবাসে পৌঁছান। বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা ১১টা ৩৫ মিনিটে শাহজালাল (রহ.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী। মাজারে নফল নামাজ আদায় এবং সূরা পাঠ করেন তিনি।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী হজরত শাহপরান (রহ.)-এর  মাজার জিয়ারত শেষে দুপুর ১টার দিকে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত