আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডসমুক্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডসমুক্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে আক্রান্ত ৫৭৮ জন

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ওসমানী মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় তিনি জানান, ২০১৬ সালে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন, মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন, মারা গেছেন ৭৯৯ জন।

এ সময় তিনি বলেন, ‘বাঙালি সব সময় জয় করতে জানে। আমাদের প্রত্যয় আছে, আমরা জয় করব।’ একইসঙ্গে এইচআইভি প্রতিরোধে সামাজিক সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

এইডস থেকে মুক্ত থাকার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। অনিরাপদ যৌন মিলনের কারণে এই রোগ হতে পারে। এছাড়া মাদকাসক্তদের কারণে এ রোগ বেশি ছড়ায়। তাই মাদক নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রাণঘাতি এ রোগের প্রাদুর্ভাব কমে যাবে আলোচনা সভায় বক্তারা এসব তথ্য দেন। একইসঙ্গে তারা ধর্মীয় অনুশাসন মেনে চললে এই রোগ হবে না বলেও উল্লেখ করেন।

ইউএনএইউডের বাংলাদেশে অফিস তুলে নেওয়ার আলোচনা প্রসঙ্গে সভাপতির বক্তেব্যেস্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম বলেন, ‘দেশে এইডস এর রোগি কমে যাওয়ার ফলে ইউএনএইউডের বাংলাদেশে অফিস গুটিয়ে নিবেন। এটা হবে মাঝ পথে বিসর্জন। এটা ঠিক হবে না। আমরা চাই তারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা তাদের সহযোগিতা চাই।’

তিনি বলেন, আমরা সবাই মিলে এক সঙ্গে কাজ করলে ২০২০ সালের মধ্যে ৯০-৯০ সফলতা অর্জন করতে হবে। ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল শুন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

আলোচনা সভায় স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, ইউএনএইডের অফিসার ইনচার্জ (বাংলাদেশ) সায়মা খান, জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম পরিচালক আনিসুর রহমান, এসটিআই/এআইডিএস নেটওয়ার্ক বাংলাদেশের আবু ইউসুফ চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাচিব নেতা ডা. ইকবাল আর্সনাল, এইডস রোগিদের সংগঠনের পিএলএইচআইভি নেটওয়ার্কের সভাপতি হাফিজ উদ্দিন মুন্না প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত