আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন তোফায়েল

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন তোফায়েল

কোনো দাবি না করে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দাবি জানিয়ে কোনো লাভ হবে না।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির কোনো দাবিতে কাজ হবে না। তারা যদি দাবি জানাতে থাকে তাহলে তাদেরকে আবারো হারতে হবে। আর পরাজিত হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোনো দলের জন্য শুভ নয়।

আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক বক্তব্য দেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি নারায়ণগঞ্জ নির্বাচনের পরে তারা আগামী সকল নির্বাচনে অংশ নেবে।’ তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের সময় বিএনপির নেতারা সারাদিন সংবাদ সম্মেলন করে বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যখন হেরে গেল তখন বলে কারচুপি হয়েছে। রাজনৈতিকভাবে দেওলিয়া না হলে কি তারা এসব কথা বলতে পারে?


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত