আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

স্বৈরশাসন এবং জঙ্গিবাদের উত্থান আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে : রাষ্ট্রপতি

স্বৈরশাসন এবং জঙ্গিবাদের উত্থান আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বৈরশাসন এবং জঙ্গিবাদের উত্থান আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ এখনও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বেগম জেবুন্নেসা এবং কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত ২৮তম মাহবুবুল্লাহ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতিতে মানবতার বিকাশ ঘটে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম (সাহিত্য), রফিকুন্নবী (চারুকলা), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান-কৃষি) এবং সুলতানা কামালকে (আজীবন অর্জন) পদক প্রদান করা হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জোবাইদা মাহবুব লতিফ এবং ট্রাস্টের সদস্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত