আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিশ্বব্যাপী ‘ফেলানী হত্যা দিবস’ পালনের আহ্বান নাগরিক পরিষদের

বিশ্বব্যাপী ‘ফেলানী হত্যা দিবস’ পালনের আহ্বান নাগরিক পরিষদের

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২০১১ সালের ৭ জানুয়ারি প্রাণ হারান কুড়িগ্রামের ফেলানী। ফলে ৭ জানুয়ারিকে বিশ্বব্যাপী ‘ফেলানী হত্যা দিবস’ পালনের আহ্বান জানিয়েছে নাগরিক পরিষদ। শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপনে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন।

আলোচনা সভায় সংগঠনটির নেতারা বলেন, ‘হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের কোনো বিচার হয়নি। বাংলাদেশ বিচার পায়নি। বিচার আর ক্ষতিপূরণের জন্য ঘুরছে ফেলানীর পরিবার।’ ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মা জাহানার বেগম এ সময় উপস্থিতি ছিলেন।

সভায় নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার অনন্তপুর সীমান্তে নুরুল ইসলামের সামনে তার নিষ্পাপ মেয়ে ফেলানীকে বিএসএফ গুলি করে হত্যা করে। কিন্তু আজও এর বিচার হয়নি।  আমাদের সার্বভৌমত্বই আমাদের স্বাধীনতা। বারবার বিএসএফ আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এ দেশের নাগরিকদের নির্যাতন করছে, নিরীহ মানুষকে হত্যা করছে।

ফেলানী হত্যাকারী অমিয় ঘোষকে ফাঁসি দিলে বাংলাদেশ বিচার পাবে আর সীমান্ত হত্যা বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সীমান্ত হত্যা বন্ধে প্রতি বছর ৭ জানুয়ারি ‘ফেলানী হত্যা দিবস’ পালনের জন্য আমরা জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করি।

আলোচনা সভায় ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মা জাহানারা বেগম কান্নাভেজা কণ্ঠে ফেলানী হত্যার বিচার ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকলের নিকট আবেদন জানান।

সভায় অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন মনি, আকবর হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী মুশতারী বেগম, মানবাধিকার নেতা মঞ্জুর হোসেন ঈসা, নাগরিক পরিষদের শ্রম সম্পাদক আল আমিন সরকার, গার্মেন্টস নেতা বাহারানে সুলতান বাহার, মো. হানিফ, জামাল শিকদার, সিদ্দিকুর রহমান, কবি নুরুল হালিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত