আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মানি দ্বিগুণ বৃদ্ধি

স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মানি দ্বিগুণ বৃদ্ধি

স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা বৃদ্ধি করেছে সরকার। বৃদ্ধির হার বেশিরভাগ ক্ষেত্রে প্রায় দ্বিগুণ, তবে কোন কোন ক্ষেত্রে ভাতা বেড়েছে শতভাগেরও বেশি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রতিনিধিদের সম্মানি বৃদ্ধির কথা জানানো হয়।

সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানি বাড়ানো হয়েছে।

এ পাঁচ স্তরের জনপ্রতিনিধিরা গত বছরের ১ জুলাই থেকেই সম্মানি ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন।

সিটি কর্পোরেশনের মেয়রদের মাসিক সম্মানি ৪৪ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৮৫ হাজার টাকা হয়েছে। কাউন্সিলরদের ১৭ হাজার ৫০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা হয়েছে। তবে অন্যান্য ভাতা আগের মতোই থাকবে।

জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানি হয়েছে ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ভাতা ৫ হাজার টাকা। আগে চেয়ারম্যানের ভাতা নির্ধারিত ছিল ৪০ হাজার টাকা। জেলা পরিষদের সদস্যদের মাসিক সম্মানি বেড়ে ৩৫ হাজার টাকা হয়েছে।

সম্মানি ভাতা ‘ক’ শ্রেণির পৌরসভার মেয়রের ৩৮ হাজার টাকা ও কাউন্সিলরদের ৮ হাজার টাকা করা হয়েছে। ‘খ’ শ্রেণির পৌরসভার মেয়ররা ২৮ হাজার টাকা ও কাউন্সিলরা ৭ হাজার টাকা, ‘গ’ শ্রেণির পৌরসভার মেয়ররা ২৪ হাজার টাকা ও কাউন্সিলররা ৬ হাজার টাকা মাসিক সম্মানি পাবেন।

আগে ‘ক’ শ্রেণির পৌরসভার মেয়রদের সম্মানি ভাতা ২০ হাজার, ‘খ’ শ্রেণির পৌরসভার মেয়রদের ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণির মেয়রদের ভাতা ১২ হাজার টাকা ছিল।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানি পাবেন ৪০ হাজার টাকা, আগে এ ভাতা ছিল ২০ হাজার ৫০০ টাকা। ভাইস-চেয়ারম্যানের সম্মানি ১৪ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ হাজার টাকা। তবে অন্যান্য ভাতা আগের মতোই থাকবে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাসিক সম্মানির সরকারি অংশ ৩ হাজার ৬০০ টাকা ও ইউনিয়ন পরিষদের অংশ ৪ হাজার ৪০০ টাকাসহ মোট ৮ হাজার টাকা হয়েছে। সদস্যরা সরকারি অংশ ২ হাজার ৩৭৫ টাকা ও পরিষদের অংশ ২ হাজার ৬২৫ টাকাসহ মোট ৫ হাজার টাকা মাসিক সম্মানি পাবেন।

আগে চেয়ারম্যান সরকারি কোষাগার থেকে এক হাজার ৩৫০ টাকা এবং ইউপি অংশ থেকে এক হাজার ৭৫০ টাকাসহ মোট ৩ হাজার টাকা সম্মানি পেতেন। ইউপি মেম্বার সরকারি কোষাগার থেকে ৯৫০ টাকা এবং পরিষদ থেকে এক হাজার ৫০ টাকাসহ মোট ২ হাজার টাকা সম্মানি পেতেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত