আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি

সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি

সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল ও ধর্মঘটে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি ঢাকায় এ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি।

রবিবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সমর্থনের এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দেশের পক্ষে মানুষের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরকার সরে না আসায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি যে হরতাল ও সর্বাত্মক ধর্মঘট ডেকেছে বিএনপির পক্ষ থেকে তাদের কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘অগণতান্ত্রিক তাবেদার শক্তি শুধুমাত্র প্রভুদের মন রক্ষায় রামপাল প্রকল্প বাস্তবায়ন করতে গেলে স্লোগানে মিছিলে উদ্বেল হয়ে সকল বাধা অতিক্রম করে দেশপ্রেমিক জনগণ আর একটি মুক্তযুদ্ধ শুরু করবে।’

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, সরকারের উচিত সত্য স্বীকার করে এই প্রকল্প থেকে সরে আসা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, ওয়ারেছ মামুন, মুনির হোসেন, বেলাল হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত