আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পাঁচ ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন ৫৮ জন

পাঁচ ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন ৫৮ জন

দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে ৫৮ জনকে ২০১৫ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-শিল্প) নির্বাচিত করেছে সরকার।

গত ১৯ জানুয়ারি এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০১৪’ অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে এ ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আগামী ৭ মে সকাল ১১টায় রাজধানীর পূর্বাণী হোটেলে নির্বাচিত সিআইপিদের কার্ড বিতরণ করা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সময় উপস্থিত থাকবেন।

পদাধিকার বলে সিআইপি ৮ জন
পদাধিকার (২০১৫ সালে পদে থাকা) বলে ৮ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রয়েছেন, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি এ কে এম সেলিম ওসমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ, এমপ্লয়ার্স ফেডারেশন (বিএফএ) এর সভাপতি তপন চৌধুরী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী।

বৃহৎ শিল্প খাতে সিআইপি ২০ জন
ফারিহা নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম, ইসলাম রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, কামাল ইয়ার্ন লিমিটেডের পরিচালক কামাল উদ্দিন আহমেদ, সুপার রিফাইনারি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, বাদশা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি, প্যাসিফিক জিন্স লিমিটেডের মনোনীত পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, শোর টু শোর (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজি ইউনুছ আহমদ, এসিআই ফরমুলেশন লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ, এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ এবং জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।

বৃহৎ শিল্প (সেবা) খাতে ৫ জন
এসটিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, জিএমই এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী হাসান মাহমুদ, মীর আকতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার মাহবুবা নাসির, শেলটেক (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ ও নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম।

মাঝারি শিল্প (উৎপাদন) খাতে ১২ জন
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, অকো-টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেডএম গোলাম নবী, মেসার্স জজ ভূঞা টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা, মেসার্স সিটাডেল এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম খান, কারমো ফোম অ্যান্ড অ্যাডহেসিভ ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, অ্যাকোয়া মিনারেল টারপেন্টাইন অ্যান্ড সলভেন্টস প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সিরাজ, মোনেম বিজনেস ডিস্ট্রিক্টের ঈগলু ফুডস লিমিটেডের পরিচালক এএসএম মঈনউদ্দিন মোনেম, বিআরবি পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, জেমিনি সি ফুডস লিমিটেডের পরিচালক কাজী ইনাম আহমেদ এবং বেলি ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ জামান।

মাঝারি শিল্প সেবা খাতে ৩ জন
স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান খান মো. আফতাব উদ্দিন, শান্তা প্রপার্টিজ লিমিটেডের পরিচালক জেসমিন সুলতানা ও কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান।

ক্ষুদ্র শিল্প খাতে ৫ জন
রানার ব্রিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, অন্বেষা স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউএম আশেক, আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান এবং ফুডবেড ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

ক্ষুদ্র শিল্প (সেবা) খাতে একজন
ক্ষুদ্রশিল্প (সেবা) খাতে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ হোসেন খান সিআইপি নির্বাচিত হয়েছেন।

মাইক্রো শিল্প খাতে ২ জন
টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ ও মেসার্স সান পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. লুৎফুল কবির।

কুটির শিল্প খাতে ২ জন
কুটির শিল্প খাতে এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল ও জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম (পরান) সিআইপি নির্বাচিত হয়েছেন।

যে সব সুবিধা পাবেন সিআইপিরা
নীতিমালা অনুযায়ী সিআইপিরা শিল্প মন্ত্রণালয় থেকে এক বছরের জন্য একটি পরিচয়পত্র পাবেন। এ পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তারা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।

সিআইপিরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। ভিসা প্রাপ্তির সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রুডাকশন’ দেবে।

স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন ও বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন সিআইপিরা।

মেয়াদকালীন সময়ে সরকার শিল্প বিষয়ক নীতি-নির্ধারণী কোন কমিটিতে সিআইপিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত