আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝেমধ্যে ধাক্কা লেগে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝেমধ্যে ধাক্কা লেগে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। এটা স্বাভাবিক।’

মৌলভীবাজারের শমশেরনগর সিংরাউলী মাঠে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে দুদিনব্যাপী ‘শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ও পিঠামেলা-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ বাসসের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আগেই চালু করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সারা দেশে পৃথকভাবে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেস্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেনগর রেলস্টেশন এলাকায় পুনঃসংস্কারকৃত ঐতিহ্যবাহী ইরানি তোরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শমশেরনগরকে শিগগিরই একটি প্রশাসনিক থানায় উন্নীত করার আশ্বাসও দেন মন্ত্রী।

শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আ. রহিম (দুদ মিয়া) প্রমুখ।

এরপর শমশেরনগর চাতলাপুর রোডে ব্রাদার্স পার্টি সেন্টারে শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত