আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইসি গঠনে ২০ জনের খসড়া তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

ইসি গঠনে ২০ জনের খসড়া তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে ২০ জনের নামের খসড়া তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। ২৮টি রাজনৈতিক দলের দেয়া মোট ১২৫ জনের নামের তালিকা থেকে এ নামগুলো বাছাই করা হয়। ওই ২০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল অালম।

এর আগে সার্চ কমিটির আহ্বানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে দুই দলের প্রস্তাবিত নামগুলো জানা যায়নি।

বেলা পৌনে ১টায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে নামগুলো রয়েছে।

অপরদিকে প্রায় একই সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নামের তালিকা জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, এর আগে রোববার সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার নতুন ইসি গঠনের উদ্দেশ্যে দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত