আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারতে বিটিভির সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে : ইনু

ভারতে বিটিভির সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে : ইনু

বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির অনুষ্ঠান প্রতিবেশী দেশ ভারতে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শন এর একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। সেই অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত ঢাকা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানিয়েছেন। এদিন বিকেল সাড়ে ৪ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। হাসানুল হক ইনু বলেছেন, ‘বিটিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছেন না। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তোলা হয়েছে।’ এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যেন সহজে ভারতে সম্প্রচার করা যায়, সে লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। অন্যদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে অনলাইন গণমাধ্যমের পুর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।

তিনি বলেছেন, ‘বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর পুর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নাই। অনলাইনভিত্তিক গণমাধ্যমের নিবন্ধনের আওতায় আনার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়। তবে এ পর্যন্ত ১৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে।’ এ সময় তথ্য অধিদপ্তরের মাধ্যমে আবেদনকৃত ১,৭৩১টি অনলাইন পত্রিকা নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সকল অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। এর ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।’ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত