আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ার দূতের সঙ্গে ফ্লিনের যোগাযোগ বিতর্কের জেরেই এ পদত্যাগ।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দেন ফ্লিন। এর আগে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট প্রশাসনকে জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে অযাচিত যোগাযোগ ফ্লিনকে সংকটাপন্ন পরস্থিতিতে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার দূতের সঙ্গে মাইকেল ফ্লিনের যোগাযোগের খবর নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে উদ্ভূত ‘পরিস্থিতি যাচাই’ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফিন কথা বলেছেন বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পর থেকেই ফ্লিনকে নজরদারিতে রাখা হয়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফ্লিনের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফ্লিন অবশ্য শুরু থেকেই বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।

একজন প্রাইভেট সিটিজেন হিসেবে ফ্লিন ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার আগেই গত বছরের শেষের দিকে দূতের সঙ্গে কথা বলেছিলেন।

যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে না থাকা নাগরিকদের (প্রাইভেট সিটিজেন) কূটনৈতিক কার্য সম্পাদন অবৈধ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত