আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সুরঞ্জিতের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন তাঁর স্ত্রী

সুরঞ্জিতের আসনে আ’লীগের মনোনয়ন পেলেন তাঁর স্ত্রী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তর স্ত্রী জয়া সেন গুপ্তা। এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে দলটি মনোনয়ন দিয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ ২২৫, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে জয়া সেন গুপ্তাকে ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এ ছাড়াও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দলের সমর্থন প্রদান করা হয়েছে বলেও বার্তায় জানানো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্ত গত ৫ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি ছিলেন। তার মৃত্যুতে তাই এ আসনটিতে নতুন করে নির্বাচন (উপ-নির্বাচন) অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত