আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিবন্ধন রাখতে বিএনপি নির্বাচনে আসবে : ওবায়দুল কাদের

নিবন্ধন রাখতে বিএনপি নির্বাচনে আসবে : ওবায়দুল  কাদের

সংবিধানের বাইরে না গেলেও নিবন্ধন হারানোর ভয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নিবন্ধন বাতিল হয়ে যাবে—এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে বিএনপি না আসার সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না।’

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, দলটির নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তেমনি সংবিধান ও নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। এবারও যদি কেউ না আসে; তবে না আসার কোনো কারণ নেই।’

অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ আছে কি না—সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ আছে কি না, এটা হলো আমার প্রথম প্রশ্ন। সংবিধানে না থাকলে এই সুযোগ আমি কীভাবে দেব।’

দলের শৃঙ্খলা ফেরাতে তৃণমূলে একটি ‘সার্কুলার’ গেছে উল্লেখ করে কাদের বলেন, ‘দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলের মধ্যে কলহ-কোন্দল চলবে না। জনগণের অগ্রহণযোগ্য কোনো কাজ করা যাবে না। জন-অসন্তোষ সৃষ্টি হয়—এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না। দলীয় শৃঙ্খলার বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, দলের নিম্নতম শাখার কেউ অপরাধী হলে সরাসরি বহিষ্কার করা যাবে না। কেন্দ্রীয় কমিটিকে জানাতে হবে, এই কারণে একে বহিষ্কার করা উচিত। সেই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাহী কমিটি এটা চূড়ান্ত করবে।’

নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে বিএনপির দাবি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। অন্তর্বর্তীকালীন সরকারের বিধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার করার ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই। গতবারও নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার ছিল। পৃথিবীর সব উন্নত গণতান্ত্রিক দেশ নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ওই সময় শুধু সরকার দৈনন্দিন কাজ করবে। বাস্তবে তখন একটা হাত-পা বাঁধা সরকার ক্ষমতায় থাকবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আফজল খান এবং আ ক ম বাহারউদ্দিনের দ্বন্দ্বের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের দ্বন্দ্বটা কি কুমিল্লার চেয়ে তীব্র ছিল? তো, এটা আমরা মিটিয়ে ফেলেছি না? নির্বাচনের দিন একযোগে কাজ করে বিজয় ছিনিয়ে আনেনি? নারায়ণগঞ্জে যেটা সম্ভব হয়েছে, কুমিল্লাতেও সেটা সম্ভব। আমরা ঐক্যবদ্ধভাবে সেখানে লড়ব।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত