আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মুফতি হান্নানকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা, আটক ১

মুফতি হান্নানকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা, আটক ১

গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় বোমা নিক্ষেপকারী সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ জনকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে এক যুবক দুটি হাত বোমা নিক্ষেপ করেন। বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।

তিনি বলেন, ‘এ সময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ওই যুবককে কয়েকটি হাত বোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি।’

এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানেও বোমা লাগেনি বলে জানান তিনি।

মো. হাফিজুল ইসলাম জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন-  তিনি ১০ হাজার টাকায় প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছেন। তাকে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আটক মোস্তফা কামালের কাছ থেকে সাতটি  ককটেল, একটি সাউন্ড গ্রেনেড, দুইটি চাপাতি ও নগদ সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান সাংবাদিকদের জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপাপ্ত আসামি ও হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান, তার সহযোগীরা কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরা দিতে সোমবার সকালে তাদেরসহ ১৯ আসামিকে একটি প্রিজন ভ্যানে ঢাকায় পাঠানো হয়। হাজিরা শেষে তাদের সন্ধ্যায় কাশিমপুর কারাগারে নিরাপদে আনা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত