আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিজকক্ষে চবি শিক্ষকের ঝুলন্ত লাশ

নিজকক্ষে চবি শিক্ষকের ঝুলন্ত লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ বিম্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও গণিত বিভাগের সভাপতি ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে পাহাড়িকা হাউজিং সোসাইটির নিজ বাসায় মঙ্গলবার বিকেলে ঝুলন্ত অবস্থায় লাশের খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে যান। এর আগে তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শেষে বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত লাশ দেখেন। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় অধ্যাপকের লাশ ঝুলন্ত অবস্থায় আছে এ খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। লাশটি নামানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে দ্য রিপোর্টকে তিনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লাশ তার নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় আছে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত