আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশিদের ভিসা সহজ করতে ইউএইর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশিদের ভিসা সহজ করতে ইউএইর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদান ব্যবস্থা সহজ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল-শামসি মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে ইউএইর প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় তার সংশ্লিষ্ট সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তারা সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান হবে। ইউএইর মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। তখন দুটি দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবু কিশিও একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাস দমনে বাংলাদেশের বলিষ্ঠ পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে জাপান একটি বড় প্রতিনিধিদল পাঠাবে।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংও একই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফল হবে বলে আমরা আশা করছি।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী আইওআরএ নেতাদের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত