আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার ১৪ দেশের পুলিশদের একতা

সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার ১৪ দেশের পুলিশদের একতা

দক্ষিণ এশীয় অঞ্চলে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে একই ছাদের নিচে আসতে যাচ্ছে  এই অঞ্চলের দেশগুলোর পুলিশ।

মঙ্গলবার ঢাকায় তিন দিনব্যাপী চিফ অব পুলিশ কনফারেন্স শেষে এই আভাস পাওয়া গেছে। গত ১২ মার্চ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে  এ কনফারেন্স শুরু হয়। কনফারেন্সে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগামসহ (আইসিআইটিএপি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কনফারেন্সে মূলত জঙ্গিবাদ দমন, মানবপাচার প্রতিরোধ, অর্থনৈতিক অপরাধ দমন, সন্ত্রাসী অর্থায়ন বন্ধে পদক্ষেপ গ্রহণ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়গুলো আলোচনায় আসে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ রোধে সবাই ঐকমত্য হয়েছেন। এ নিয়ে একটি ফোরাম গঠনেরও প্রস্থাব করা হয়। এ ছাড়া, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কনফারেন্স শেষে পুলিশন প্রধানরা একটি ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষর করেন।

পরবর্তী সময়ে সরকারের সঙ্গে আলোচনা করে দেশগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) করার আগ্রহ প্রকাশ করেন পুলিশ প্রধানরা।

কনফারেন্সে ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জার্গেন স্টোক বলেছেন, ‘অপরাধ দমন করে সুরক্ষিত বিশ্ব গঠনে পারস্পরিক তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ দমনে সহায়তা করবে। পাশাপাশি সাইবার অপরাধ, জঙ্গিবাদ, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আলোচনা হয়েছে। এর মাধ্যমে অপরাধ দমনের উপায় বের হয়ে আসবে।

কনফারেন্সের দ্বিতীয় দিন ১৪ দেশের পুলিশ প্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অপরাধ দমনে পারস্পারিক সহযোগিতা বিনিময়, দক্ষ পুলিশ বাহিনী তৈরিতে কারিগরি সহায়তা, মানবিক সহায়তাসহ প্রতিবেশি  দেশগুলোর সঙ্গে এক সঙ্গে কাজ করার প্রস্তাব ওঠে আসে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত