আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুদীপ্ত বিশ্বাস (২৪) নামের এই ছাত্রলীগ নেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তবে এই খুনের বিষয়টি দুপুরে জানাজানি হয়। অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সুদীপ্ত বিশ্বাস সদরঘাট থানার ৭১৫/দক্ষিণ নালাপাড়া এলাকার জনৈক বাবুল বিশ্বাসের ছেলে। সে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করে বের হয়েছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হত্যাকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আকতার জানান, সকালে নিজ বাসা থেকে সুদীপ্তকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। বাসা থেকে কিছু দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যুবকরা সুদীপ্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ দুপুরের দিকে সুদীপ্তের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওসি মর্জিনা আকতার জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত