আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো- দ্রুত ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো।

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হরতালে সাড়া দেয়নি জনগণ। হরতালের কোনো আঁচ দেশে পড়েনি। জনগণ বুঝে গেছে। তারা বিএনপি-জামায়াত জোটকে সমর্থন করে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ আটক নেতাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের কারণে তাদের আটক করা হয়েছে। অন্য কোনো কারণ এখানে ছিল না। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। তারা যে হরতাল ডেকেছে তাতে দেশের মানুষ সাড়া দেয়নি। সবকিছু চলছে স্বাভাবিকভাবে।

জামায়াতের এ হরতালে বিএনপির সমর্থন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশের জনগণ কিন্তু বুঝে গিয়েছে, জনগণ এই জোটকে (বিএনপি-জামায়াত) প্রত্যাখ্যান করেছে। তারা হরতাল করুন আর অন্য যাই করুক জনগণ আর এগুলোকে সমর্থন করবে না। জনগণ আলোকিত বাংলাদেশ দেখতে চায়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  মিয়ানমান সফরে গিয়ে রাখাইন রাজ্য পরিদর্শন করতে অনুমতি চাইব। অনুমতি পাওয়া গেলে রাখাইন রাজ্য পরিদর্শন করব।

সফরসঙ্গী সম্পর্কে মন্ত্রী বলেন, মিয়ানমারে সফরসঙ্গী হবেন-  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের দুজন সচিব, পুলিশ প্রধান, কোস্টগার্ড প্রধান, বিজিবি প্রধান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক।

সাংবাদিক প্রতিনিধি দল নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও মিয়ানমার সরকার অনুমতি দেয়নি বলে জানান তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত