আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বৈরি আবহাওয়া, দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া, দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে সারাদেশের অভ্যন্তরীণ নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নির্দেশনা দিয়েছে বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরকে ২ নম্বর বিপদ সংকেত এবং সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এছাড়া নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, ভোলা, বরিশাল, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, খুলনা এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হওয়া এই বৃষ্টি শনিবার সারাদিন ও রাতেও অব্যাহত থাকবে। তবে আগামীকাল রোববার সকাল থেকে অবস্থার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত