আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে সুষমা, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে সুষমা, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে

বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন,নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এসময় গণভবনে সাক্ষাৎকালে দু’দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারকচিহ্নসমূহ উপহার দেন সুষমা স্বরাজ।  

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে সাংবাদিকদের একথা জানান।

এর আগে, রাখাইন সংকট নিয়ে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুষমা স্বরাজ। মিয়ানমার বাংলাদেশে আসা  নাগরিকদের ফেরত না নেয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা জানান, রাখাইন সংকট নিয়ে কফি আনান কমিশন রিপোর্ট বাস্তবায়নের পক্ষে নয়াদিল্লি। বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের সভায় তিস্তা ইস্যু উঠলেও, এ নিয়ে কোনো মন্তব্য করেননি সুষমা স্বরাজ।
 
রোববার, বিকেল সোয়া চারটায় বাংলাদেশ- ভারত যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায়, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং এর ভবিষ্যৎ ঝুঁকি কী তা ভারতের কাছে তুলে ধরা হয়। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াই যে এ সংকটের সমাধান সেই বার্তা দিল্লিকে স্পষ্টভাবেই জানিয়েছে ঢাকা। জবাবে টেকসই সমাধানের কথা বলেছে ভারতও।

এর আগে দুপুরে দু’দিনের সফরে ঢাকায় পৌছান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী। সে সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সফর শেষে সোমবার দুপুরে ঢাকা ছাড়বেন সুষমা স্বরাজ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত