আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল

চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল

আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। ২০২৩-২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে। সোমবার চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে চা বিক্রয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “চা বোর্ডের নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল। ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত