আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনাভাইরাস: ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো

করোনাভাইরাস: ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো

ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দেশটির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগ এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এপি'র একটি প্রতিবেদনে বলা হয়।

দেশটির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগ জানায়, আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন রবিবার মৃতের সংখ্যা ছিল ৭৫৬। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯০ জন এবং মোট ১৪ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন ইউরোপের দেশটিতে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৫ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ লাখ ৮৫ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ৫ লাখ ৮২ হাজার ৩৫৩ জন চিকিৎসাধীন এবং ২৯ হাজার ৪৮৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৪২১ জনের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৬০৬ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৩৭ হাজার ৮১৫ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাসবাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
                    

শেয়ার করুন

পাঠকের মতামত