আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

কোয়ারেন্টিনে থাকার প্রমাণস্বরূপ প্রতি ঘণ্টায় সেলফি দিতে হবে সরকারকে

কোয়ারেন্টিনে থাকার প্রমাণস্বরূপ প্রতি ঘণ্টায় সেলফি দিতে হবে সরকারকে

কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে সরকারকে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কর্নাটক সরকার। বাড়িতে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে কেউ মিথ্যা বলতে না পারেন তাই এই সিদ্ধান্ত।

ভারতের দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্নাটকেই মোট আক্রান্তের সংখ্যা ৮০। সেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাই সোমবার থেকে এই নির্দেশিকা জারি করল কর্নাটক রাজ্য সরকার। দ্য ইকোনমিক টাইমস।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকরের জানান, যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের সবাইকে নিজের মোবাইল থেকে প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের একটি সাইটে। এই নির্দেশিকার অমান্য করলে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা তখন ওই ব্যক্তিকে সরকারের গণ কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাবে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানান, হোম কোয়ারেন্টিন নাম করে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে বা সংক্রমণ ছড়াতে না পারে তাই এই পদক্ষেপ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত