আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আক্রান্ত এবং চিকিৎসক ছাড়া মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আক্রান্ত এবং চিকিৎসক ছাড়া মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে আক্রান্তের আগ পর্যন্ত কিংবা করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিদের ছাড়া অন্যদের মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থার জরুরি স্বাস্থ্য প্রকল্পের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান এই পরামর্শ দিয়েছেন।

ড. রায়ান জানান, জনসাধারণের মাস্ক ব্যবহারে কোনো সম্ভাব্য সুবিধা আছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে যথাযথভাবে কিংবা মুখের মাপ অনুযায়ী মাস্ক না পরলে বিপরীত ক্রিয়ার সম্ভাবনা রয়েছে।

মাস্কের ব্যাপক ব্যবহারে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আরেকটি ব্যাপার হচ্ছে বৈশ্বিকভাবে আমাদের মাস্কের সংকট রয়েছে।’

ড. রায়ান বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন সামনের সারির চিকিৎসকরা, যারা প্রতিদিন, প্রতিমুহূর্তে ভাইরাসের সামনে আসছেন। তাদের মাস্ক নেই চিন্তা করাটাও ভয়ঙ্কর।’

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. মারিয়া কারখোভও সোমবারের সংবাদ সম্মেলনে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘যাদের মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘আপনি নিজে অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত এবং আপনি অসুস্থ হলে আপনার কাছ থেকে সংক্রমণ প্রতিরোধের পদক্ষেপ ছাড়া অন্য কোনোভাবে আমরা মাস্ক ব্যবহারের সুপারিশ করি না। যারা বাড়িতে আছেন, যারা অসুস্থ এবং যারা বাড়িতে অসুস্থ ব্যক্তিদের সেবা করছেন তাদেরকেই আমরা মাস্ক ব্যবহারের সুপারিশ করছি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত