আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৪৯ বাংলাদেশির মৃত্যু

করোনা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ৪৯ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা এখনো অনেক কম। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন যুক্তরাজ্য, যুক্তরাজ্য, ইতালিসহ বিভিন্ন দেশে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে মারা গেছেন ৩১ বাংলাদেশি। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুই হয়েছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক শহরে ব্যাপকভাবে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, সর্বশেষ সোমবার নিউইয়র্কে ৭ ও মিশিগানে ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক এ হাই স্বপন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক ছিলেন। ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে নিউ ইয়র্কের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৯ মার্চ লন্ডনের এনফিল্ডের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহেল আহমেদ (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সেখানে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ সোমবার মিলান শহরের একটি হাসপাতালে চিকিত্সাধীন এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে বিপর্যস্থ ইউরোপের আরেক দেশ স্পেন। মাদ্রিদে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বাসায় চিকিত্সাধীন অবস্থায় ওই বাংলাদেশি মারা যান। সৌদি আরবে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। গত ২৪ মার্চ মদিনার আল জাহরা হাসপাতালে তার মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে মৃত্যু হয়েছে আরেক বাংলাদেশি নাগরিকের। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, কাতারের হামাদ জেনারেল হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এছাড়া লিবিয়ায় একজন ও গাম্বিয়ায় আরেক জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত