আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আগামী দুই-তিন সপ্তাহ সবচেয়ে কঠিন সময় হবে : ট্রাম্প

আগামী দুই-তিন সপ্তাহ সবচেয়ে কঠিন সময় হবে : ট্রাম্প


যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য করোনা মহামারিতে আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস বিষয়ক হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং দুজন চিকিৎসক।

ট্রাম্প বলেন, আমাদের দেশ এখন এমন এক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে যেমনটি আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য করোনা মহামারিতে আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

প্রেসিডেন্ট বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, শেষের দিকে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টদায়ক হতে যাচ্ছে।

এসময় করোনা প্রতিরোধে ট্রাম্পের তৈরি টাক্স ফোর্সের অন্যতম কর্মকর্তা ডা. ডেবোরা ব্রিক্স বলেন, আমেরিকানরা যদিও পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করে তবুও ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যাবে। যা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্র পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করার মেয়াদ আনুষ্ঠানিক ভাবে আরো তিরিশ দিনের জন্য বাড়িয়ে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা চীনের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। যার মধ্যে এক চতুর্থাংশ মারা গেছেন একমাত্র নিউইয়র্ক শহরেই।

বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৩২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ২৫ হাজারের কাছাকছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত