আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনায় ভারতীয় বংশোদ্ভূত এইচআইভি গবেষকের মৃত্যু

করোনায় ভারতীয় বংশোদ্ভূত এইচআইভি গবেষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত এইচআইভি গবেষক গীতা রামজির মৃত্যু হয়েছে।

সপ্তাহখানেক আগে তিনি যখন লন্ডন থেকে ফেরেন, তখন তার মধ্যে করোনার কোনো উপসর্গও দেখা যায়নি।

৬৪ বছর বয়সী এ নারী ডারবানে সাউথ আফ্রিকান মেডিকেল রিসার্চ কাউন্সিলে (এসএএমআরসি) ক্লিনিক্যাল ট্রায়ালস ইউনিটের প্রধান গবেষক ছিলেন। এ ছাড়া এইচআইভি প্রিভেনশন রিসার্চ ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়ে এসএএমআরসির প্রধান নির্বাহী গ্লেন্ডা গ্রে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অধ্যাপক গীতা রামজি। কোভিড-১৯ ভাইরাসজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

এইচআইভি প্রতিরোধ নিয়ে গবেষণায় অবদান রাখায় বছর দুয়েক আগে লিসবনে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপের পক্ষ থেকে ‘আউটস্ট্যান্ডিং ফিমেল সায়েনটিস্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল এই ভাইরোলজিস্ট।

কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় বর্তমানে একুশ দিনের অচলাবস্থা চলছে। দেশটিতে এক হাজার ৩৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু হয়েছে পাঁচজনের।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত