আপডেট :

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

আফগানিস্তানে বন্যায় ৭২ জনের মৃত্যু

আফগানিস্তানে বন্যায় ৭২ জনের মৃত্যু

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে ভয়াবহ বন্যায় ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আফগান বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, কাবুলের সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে বুধবার ভোররাতে বন্যার পানি প্রবেশ করে। পানির তীব্র স্রোতে ঘুমন্ত নারী, পুরুষ ও শিশুরা ভেসে যায় এবং বিধ্বস্ত হয় ৩০০ বাড়ি। উদ্ধারকারী দল এ পর্যন্ত ৭২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। অন্তত ৯০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, আফগানিস্তানের আরও আটটি প্রদেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দেশটির মাইদান ও ওয়ারদাক প্রদেশে দুজন এবং নানগরহার প্রদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির এক মুখপাত্র এক টুইটে জানিয়েছেন, বন্যাদুর্গতের মাঝে দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। বন্যায় বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত