আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

ইসরায়েল প্রশ্নে বাহরাইনও ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রস্তাব

ইসরায়েল প্রশ্নে বাহরাইনও ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রস্তাব

এলএ বাংলা টাইমস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভব নয় বলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়ে দিয়েছেন দেশটির বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।


এর আগে মঙ্গলবার সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকও পম্পেওকে জানিয়ে দেন, ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার সরকারের নেই। 

গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপরই ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা দাবি করতে থাকেন, শীঘ্রই আরও কয়েকটি আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করবে বলে আশা করছেন তারা। আর এতে রাজি করাতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে পাঁচ দিনের সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সুদান পৌঁছান তিনি।

সুদান থেকে ফিরে বুধবার মানামায় বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 

বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার দেশ এখনও আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিশীল। 

বাদশাহ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে পদক্ষেপ জোরালো করার গুরুত্বের ওপর জোর দেন যাতে করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। 

তবে এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ইসরায়েলের প্রসঙ্গ এড়িয়ে দাবি করেন, বাহরাইনের সঙ্গে বৈঠকে তিনি কেবলমাত্র আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং ইরানের ক্ষতিকারক প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত