আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বাস্থ্যগত কারণে নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেছেন। আজ শুক্রবার তিনি পদত্যাগ করেছেন।

আবে বলেছেন, তিনি চান না যে তার অসুস্থতার কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনও প্রভাব পড়ুক। ক্ষমতার মেয়াদ শেষ করতে না পারায় জাপানের মানুষজনের কাছে ক্ষমাও চেয়েছেন আবে।

এর আগে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জানিয়েছিল যে, আজই পদত্যাগের ঘোষণা দেবেন ৬৫ বছর বয়সী শিনজো আবে।

দীর্ঘদিন ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে থাকা ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন আবে। তবে জাপানের প্রধানমন্ত্রী আবে অনেক দিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

স্বাস্থ্যগত সমস্যার কারণে এর আগে মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আবে। ওই সময় মাত্র ৫২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, যা যুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ প্রায় ৫০ দিন যাবত তিনি কোনও প্রেস কনফারেন্সে অংশ নেয়া থেকে বিরত ছিলেন। মধ্য জুন থেকে আগস্টের শুরু পর্যন্ত এই সময়ে তিনি বেশ কয়েক দফা হাসপাতালেও গিয়েছেন।

এদিকে স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও সমালোচিত হয়েছেন আবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত