আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

একদিনে আক্রান্তে ভারত ছাড়াল যুক্তরাষ্ট্রকে

একদিনে আক্রান্তে ভারত ছাড়াল যুক্তরাষ্ট্রকে

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট

প্রথমে কিছুটা ধীর গতিতে শুরু হলেও বর্তমানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ভারতে। একদিনে আক্রান্তের হিসেবে  ভারত রেকর্ড ছাড়িয়েছে। রোববার (৩০ আগস্ট) ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের তথ্য জানা গেছে ৭৮ হাজার ৭৬১ জন। যা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের হিসাবের চাইতে বেশি।


অর্থনীতি সচল করার জন্য বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার শুরু করলে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মার্চ থেকে ভারতে করোনার কারণে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। দেশটির অনেক গ্রামাঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। 

রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে ২৫ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষের। জন হপকিন্স ইউনিভার্সিটি রিসার্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রেই ৬ মিলিয়ন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতের আগে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিল ১৭ জুলাই এ ৭৭ হাজার ২৯৯ জন। তবে এখন ভারত এ সংখ্যা ছাড়িয়ে গেছে। এ বিষয়য়ে কার্ডেওলজির ডক্টর মনোজ কুমার রয়টার্সকে বলেন, কারণ গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

প্রাথমিকভাবে ভাইরাস সংক্রমণরোধে ভালোই করছিল ভারত। কিন্তু বর্তমানে মুম্বাই আর দিল্লির মতো বড় শহরের পাশাপাশি ছোটছোট শহরগুলোতেও ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি সচলের কথা চিন্তা করে দিল্লি বিধিনিষেধ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। 

পরবর্তী মাস থেকে সামাজিক অনুষ্ঠানে একসাথে ১০০ জনকে মিলিত হওয়ার অনুমতি দেওয়া হবে। রেলসহ অন্যান্য যোগাযোগ বৃদ্ধিতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।


শেয়ার করুন

পাঠকের মতামত